রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে মাসব্যাপী হকি প্রশিক্ষণ নিয়েছে ৪০ জন বালক-বালিকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাসব্যাপী হকি প্রশিক্ষণ নিয়েছে ৪০ জন বালক-বালিকা

কিশোরগঞ্জ সদর উপজেলায় শেষ হলো মাসব্যাপী হকি প্রশিক্ষণ। আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার বিকেলে খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।

কটিয়াদিতে গাঁজা ও মিনি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েল অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছিলো কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী ২০ জন বালক এবং ২০ জন বালিকা অংশ নেয়। কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ জেলা হকি কোচ রিপেল হাসান। এই প্রশিক্ষণে অংশ নেয়া খেলোয়াড়দের নিয়ে আসন্ন বাংলাদেশ গেমসে কিশোরগঞ্জ নারী হকি দল গঠন করা হবে বলে জানান, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

পাকুন্দিয়ায় স্বাস্থ্য সচিব মান্নানের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আরজত আতরজান উচ্চ বিদ্যালয় থেকে জাতীয় স্কুল হকি এবং বাস্কেটবল প্রতিযোগীতায় সেরা হয়েছে বেশ কয়েকবার। জাতীয় পর্যায়ে সেরা হলেও তাদের অনুশীলন হতো ঘাসের মাঠে। খেলার মান বৃদ্ধি এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে জেলা পরিষদের পক্ষ থেকে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে একটি বাস্কেটবল মাঠ করে দেয়ার ঘোষণা দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।

পাকুন্দিয়ায় প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি গঠন

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক, স্কুলের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "কিশোরগঞ্জে মাসব্যাপী হকি প্রশিক্ষণ নিয়েছে ৪০ জন বালক-বালিকা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com