রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক সিদ্দিক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক সিদ্দিক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক সিদ্দিক মিয়া হত্যা মামলায় একজনের মৃতুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছেন।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষনা করেন। এ সময় আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি জুয়েল মিয়া ও যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি মো. মাহবুবুর রহমান রঞ্জু, জজ মিয়া ও রহিমা খাতুন উপস্থিতি থাকলেও মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত অন্য দুই আসামি মো. সাইফুল ইসলাম এবং মো. কাকন মিয়া পালাতক রয়েছেন। দন্ডপ্রাপ্ত সকল আসামি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বরমাই পাড়া এলাকার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, বাজিতপুর উপজেলা বরমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০১৬ সালের ২২ জানুয়ারি দুপুরে ওই রাস্তার উপর আসামিগন বাথরুম নির্মাণ করতে থাকে। এই ঘটনায় বিকেলে সিদ্দিক মিয়ার উপর হামলা চালায় এলাকার লোকজনের সহায়তায় সিদ্দিক মিয়াকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া পথে সিদ্দিক মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনার পরের দিন নিহত সিদ্দিক মিয়ার বড় ভাই মো. মনিরুজ্জামান বাদি হয়ে ৬ জনের নাম করে বাজিতপুর থানায় একটি মামলা রুজু করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০ জুন আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com