মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২১ মে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২১ মে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ মে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়, যা বুধবার (১৭ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির সভায় চূড়ান্ত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি পরীক্ষা শুরু হবে ক ইউনিট দিয়ে। যা ২১ মে সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। খ ইউনিটের পরীক্ষা হবে ২২ মে। গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে একজন ডিন বলেন, তারিখ আমার মনে নেই। তবে সভায় ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এসব সিদ্ধান্ত ভর্তি কমিটি থেকে জানানো হবে। তবে ভর্তির তারিখ নির্ধারিত হয়েছে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com