শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

বদলে গেলো প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাবের নাম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে
বদলে গেলো প্রীতির কিংস ইলেভেন পাঞ্জাবের নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪তম সিজনের আয়োজন হবে এপ্রিল মে মাসে। এর জন্য খেলোয়াড়দের নিলামও হবে। আইপিএলের দলগুলোর মধ্যে যে দলগুলো এখনো একবারও ট্রফি জিততে পারেননি, সেগুলোর মধ্যে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এবার আইপিএল শুরুর আগে তারা দলের নামের বদল ঘটালো। আইপিএলের পরবর্তী সিজনে দলের নাম হবে পাঞ্জাব কিংস।

গত আইপিএলে খেলা হয়েছিলো সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআইয়ের এক সূত্রে জানা গেছে, দল দীর্ঘদিন ধরেই নাম বদল নিয়ে ভাবনাচিন্তা করছিলো। এবার আগামী আইপিএলের আগে নাম বদল করাটাই সমীচিন ভেবেছে তারা। এটি কোনোভাবেই আচমকা কোনো সিদ্ধান্ত নয়।

মোহিত বর্মন, নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা ও করণ পলের দলের ২০২০’র সিজনেও ট্রফি অধরা থেকে গিয়েছে। টুর্নামেন্টের গোড়াপত্তন থেকে এখনো পর্যন্ত প্রতিবারই তারকা-খচিত দল গড়েও একবারও খেতাব জিততে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব। সংযুক্ত আরব আমিরশাহীতে গত আইপিএলে তৃতীয় স্থানে শেষ করেছে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল।

নিলামের ঠিক আগে দলের নাম পাল্টে রাখা হয়েছে পাঞ্জাব কিংস। ১৮ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম সিজনের নিলাম প্রক্রিয়ার আয়োজন হবে। গত মৌশুমের পর পাঞ্জাব গ্লেন ম্যাক্সওয়েলসহ বেশ কয়েকজন নামী খেলোয়াড়কে রিলিজ করেছে। নিলামে খেলোয়াড়দের নিতে পাঞ্জাবের হাতে ৫০ কোটি টাকার বেশি অর্থ রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com