শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

পুলিশ প্রধানের সাথে বৈঠকে বসছে বিএনপি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে
পুলিশ প্রধানের সাথে বৈঠকে বসছে বিএনপি

বিএনপির গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার প্রয়োজনে আগামীকাল বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তথ্যটি নিশ্চিত করেছেন। আগামীকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় আইজিপির কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রতিনিধি দলে থাকবেন, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার; স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

 

আরও পড়ুন: পুলিশ প্রধানের সাথে বৈঠকে বসছে বিএনপি

এর আগে, গতকাল সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠিয়েছিল বিএনপি।

এই খবরটি পড়ুন: একুশ আগস্ট মঞ্চে গ্রেনেড ছোড়েন ইকবাল: র‌্যাব

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com