বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

মঞ্চে উপস্থিত নেতা, সামনে শুধুই চেয়ার!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬১ বার পড়া হয়েছে
মঞ্চে উপস্থিত নেতা, সামনে শুধুই চেয়ার!

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। এবার বাংলার ক্ষমতা যেতে মরিয়া বিজেপি। কিন্তু হাল ছাড়তে নারাজ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। চলছে বাকযুদ্ধ। এরই একটি নির্বাচনী সভার ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিজেপির একজন নেতা বক্তব্য রাখছেন কিন্তু দর্শক সারিকে নেই কোনও সমর্থক।

এমনই একটি ছবি শেয়ার করে ট্রোল করেছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরাত জাহান। গেরুয়া শিবিরের দিকে কটাক্ষ ভরা এই মিম ছুঁড়ে আলোচনার জন্ম দিয়েছেন নুসরাত। জনপ্রিয় ‘পাওরি’ মিমের ধাঁচে একটি মিম শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। আর নুসরাতের সৌজন্যে সেই মিম ভাইরাল হয়েছে।

বাংলায় যে বিজেপির কোনও জায়গা নেই, এটাই দেখানো হয়েছে মিমে। ফাঁকা মাঠে বিজেপির সভা হচ্ছে- এমন একটি ছবির নিচে ক্যাপশন, ‘ইয়ে বিজেপি ফর বেঙ্গল হ্যায়। ইয়ে উনকি জনসভা হ্যায়। ঔর ইঁহা ইনকি পাওরি হো রহি হ্যায়।

হিন্দিতে ক্যাপশন লেখার কারণ? অধিকাংশ বিজেপিই হিন্দি ভাষার লোক। কিছু দিন আগে পাকিস্তানি মডেল দানানীর একটি ভিডিয়োয় একদম বিদেশি উচ্চারণে পার্টিকে ‘পাওরি’ উচ্চারণ করে বলেছিলেন, এই আমি। এটা আমার গাড়ি। আর এখানে পার্টি চলছে।

রাতারাতি ভাইরাল সেই ভিডিও ইউটিউবার যশরাজ মুখাটে ‘ফান এলিমেন্ট’ যোগ করতেই রমরমিয়ে চলছে ‘পাওরি ভার্সন’। যুব সম্প্রদায়ের নজর টানতে তাই শাসকদলের হাতিয়ার নয়া পাওরি ভার্সান। ঠিক যেভাবে বাম দল ২৮ ফেব্রুয়ারির বিগ্রেড মিটিংয়ের প্রচারে দ্বারস্থ হয়েছে ‘টুম্পা সোনা’র।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com