মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালন

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। সোমবার জেলা পুলিশ লাইন্সে এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা’সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পিবিআই এর পুলিশ সুপার শাহাদাত হোসেন (পিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায় প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা খুবই গুরুত্বপুর্ণ বিষয়। দেশের আইনশৃঙ্খলা ভালো থাকায় দেশ এগিযে যাচ্ছে। আর যদি সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ থাকতো, তাহলে দেশ পিছনে পড়ে যেতো। বক্তারা আরো বলেন, ২০১৩ ও ২০১৪ সালে দেশে যে আগুন সন্ত্রাস মাথাচাড়া দিয়েছিল, পুলিশ বাহিনী সে সন্ত্রাস প্রতিহত করতে গিয়ে অনেকেই দেশের জন্যে জীবন উৎসর্গ করেছেন। এর আগে শোভাযাত্রা বের করা হয়।

 

শেষে পুলিশ লাইন্সের শহীদ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এসময় তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদেরকে ক্রেস্ট ও উপহারসামগ্রি প্রদান করা হয়।

কিশোরগঞ্জে ট্রাক্টরচাপায় রিকশাচালকের মৃত্যু

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com