সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

আগামী জুনে জিম্বাবুয়ে সফর করবে টাইগাররা!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১৯৪ বার পড়া হয়েছে
আগামী জুনে জিম্বাবুয়ে সফর করবে টাইগাররা!

চলতি বছরের জুনের তৃতীয় সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাবে টাইগাররা। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

শ্রীলঙ্কা সফরে ভেন্যু ও কোয়ারেন্টিন প্রোটোকল নিয়ে চলতি সপ্তাহেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে করোনা ভ্যাকসিন নেয়ার পরই ঘরোয়া ক্রিকেট মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছেন সিইও।

এর আগে তিন ফরম্যাট মিলিয়ে ১০৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। গেলো বছর ফেব্রুয়ারিতেও জিম্বাবুইয়ানরা এসেছিলো বাংলাদেশে।

তবে ২০১৩ সালের পর তাদের আতিথ্য নিতে পারেনি টাইগাররা। যদিও অবসান ঘটতে যাচ্ছে ৮ বছরের অপেক্ষার। সব ঠিক থাকলে এফটিপি অনুযায়ী জুনের মাঝামাঝিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, জিম্বাবুয়ের সঙ্গে আমাদের এফটিপি প্রতিশ্রুতি হয়েছে। জুনের মাঝামাঝি হবে সে সফর। এর আগে কোয়ারেন্টিন ক্যাম্প করবো।

এদিকে জিম্বাবুয়ে সফরের আগে বিসিবির সামনে আছে আরও গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। এপ্রিলে বহুল আলোচিত লঙ্কা সফরে যাচ্ছে টাইগার বাহিনী। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভেন্যু হিসেবে কলম্বো অনেকটাই নিশ্চিত। কোয়ারেন্টিন ও ক্যাম্পের জন্য দলকে এর আশে পাশেই রাখার পরিকল্পনা বোর্ডের।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হয়েছে আগেই। তবে এখনও চূড়ান্ত হয়নি ঘরোয়া ক্রিকেটের ভাগ্য। ক্রিকেটারসহ সংশ্লিষ্টদের করোনা ভ্যাকসিনের আওতায় এনেই ডোমেস্টিক সার্কিট চালু করতে চায় বিসিবি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com