সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ওসির অনুপ্রেরণায় এতিমখানায় জমি দিলেন বৃদ্ধা রহিমা 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে
ওসির অনুপ্রেরণায় এতিমখানায় জমি দিলেন বৃদ্ধা রহিমা 
কিশোরগঞ্জের হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমানের অনুপ্রেরণায় এতিখানায় জমি দান করলেন বৃদ্ধা রহিমা খাতুন।
.
জানা যায়, উপজেলার শাহেদল ইউনিয়নের আল জামিয়াতুল কাদিরিয়া ও এতিমখানার জন্য শাহেদল পূর্বপাড়া এলাকার কাবিল হাজী বাড়ির বৃদ্ধা রহিমা খাতুন ১০ শতাংশ জমি লিখে দেন৷
.
এ উপলক্ষে আজ বুধবার (৩ মার্চ) এতিমদের সাথে খাবার ভাগাভাগি করলেন শেখ মোস্তাফিজুর রহমান।এতিমদের সাথে বসেই খেলেন দুপুরের খাবার। এ সময় উপস্থিত ছিলেন এতিমখানাটির প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত মুহতামীম শরীফুল ইসলাম, মডেল প্রেসক্লকাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক এস এম রিফাত,  সাংবাদিক মো. সাগর মিয়া , সহকারী মুহতামীম আবুল কাসেম জুয়েল  এম এ ফরিদ উদ্দিন প্রমুখ ।
রহিমা খাতুন জানান, হোসেনপুর থানার মানবিক ওসি শেখ মোস্তাফিজুর রহমান অনেক দিন ধরেই এতিখানার ছাত্রদের খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও তিনি শীতকালে ছাত্রদের জন্য কম্বল ও ক্রীড়া সামগ্রীও দিয়েছেন। সত্যি বলতে উনার এই মানবিকতাই আমাকে এতিমখানায় জমি দিতে অনুপ্রেরণা দিয়েছে।
.
হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, এতিম ছাত্রদের সাথে বসে খাবার খেতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। রহিমা খাতুন সত্যিই মহৎ নারীর প্রতীকী। যত দিন বেঁচে থাকি ততদিনই যেন আল্লাহ মানুষের সেবা করার তৌফিক দেন।
একই সাথে সমাজের সকলকে তিনি অসহায় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com