শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে বিএনপি নেতার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২২০ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে বিএনপি নেতার পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি নেতার পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

.
উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই গ্রামের মৃত আলী আকবরের ছেলে উপজেলা বিএনপি’র সদস্য মো. হুমায়ুন কবির (৪৭) অভিযোগ করে বলেন, গত সোমবার (৮মার্চ) সকালে প্রতিবেশীরা তার পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখে তাকে খবর দেয়। খবর পেয়ে বাড়ির সামনে পুকুরে গিয়ে দেখেন তার পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে।
.
পরদিন মঙ্গলবার (৯মার্চ) সকালে পুকুরে ব্যাঙ সহ সকল প্রকার মাছ মরে পানির উপর ভেসে উঠলে, তিনি বুঝতে পারেন তার সাথে শত্রুতা করে পুকুরে বিষাক্ত কিছু ঢেলে মাছ নিধন করেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
তিনি তার বক্তব্য আরও জানান, প্রায় ৩০ বছর যাবৎ এ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন । এমন ঘটনা ইতি পূর্বে কখনো ঘটেনি। এবার তিনি তার পুকুরে প্রায় ১০ হাজার পাঙ্গাস, তেলাপিয়া, কই, মাগুর, মৃগেল, সিলভার ও সিং মাছের চাষ করেন। এসব মাছ মরে যাওয়ায় তার এই ক্ষতি হয়েছে।
.
ঘটনার পর এই সংবাদ এলাকায় ছড়িয়ে পরলে, মরা মাছ দেখতে শত শত মানুষ পুকুর পাড়ে ভীড় জমায়। মাছের সাথে এমন শত্রুতা দেখে মানুষ, ঘৃণা ও ক্ষুভ প্রকাশ করে বলছে, মাছের সাথে কেনো এমন শত্রুতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com