বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তাহসানের ৫ শব্দের স্ট্যাটাসে তোলপাড় ফেসবুক

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজের ফেসবুক পেজে ইংরেজি হরফে মাত্র ৫ শব্দের একটি স্ট্যাটাস দিলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। তার তাতেই নেটদুনিয়া ঝড় বয়ে গেল। এ গায়কের পাঁচ শব্দের স্ট্যাটাসে তোলপাড় ফেসবুক।

মঙ্গলবার রাতে এক লাইনের একটি স্ট্যাটাসে তাহসান লেখেন, ‘স্টিল আই বিলিভ ইন ইউ’। এরপর থেকে সেই স্ট্যাটাস নিয়ে রীতিমত হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। যা এখনও চলছে। স্ট্যাটাসটিতে মাত্র ৪ ঘণ্টায় ১ লাখ দুই হাজারের বেশি রিয়েকশন পড়েছে। আর কমেন্ট হয়েছে ১৬ হাজারেরও বেশি।

ভক্তদের মনে নানা প্রশ্নের ঢেউ আছড়ে পড়ছে, কার উদ্দেশ্যে তাহসান এ বার্তা দিলেন? এখনও কাকে বিশ্বাস করেন তিনি? যার উদ্দেশ্যে তিনি এ বার্তা দিয়েছেন তিনি কী বিশ্বাস ভঙ্গ করেছেন? কে তিনি? কমেন্টে অনেকেই সরাসরি তাহসানের সাবেক স্ত্রী অভিনেত্রী মিথিলার নাম নিয়েছেন।

অবশ্য এসব বাস্তবতা এড়িয়ে অনেকে ভাবছেন, এটা নিছক তাহসানের নতুন গানের কথা। কেউ কেউ আবার বিষয়টিকে বিজ্ঞাপন প্রচারণী বার্তা ভাবছেন। তারা মনে করছেন,দেশের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে এই স্ট্যাটাস দিয়েছেন তাহসান।

এতো ভাবনার পরও বিষয়টি অমীমাংসিত রহস্যই থেকে গেল। যার উত্তর তাহসানের কাছেই। যদিও এ বিষয়ে তাহসান এখনও মুখ খোলেননি। ৮৫ লাখ ফলোয়ারসহ ভক্তদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com