রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

১৭ মার্চ ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১৯৬ বার পড়া হয়েছে
১৭ মার্চ ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মোহম্মদ সোলিহ ১৭ মার্চ প্রথম বিশ্ব-নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত-বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ১৭ মার্চ বাংলাদেশে পৌঁছুবেন।

সোলিহ তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। তার পরে নেপাল, শ্রীলংকা, ভূটান ও ভারতের রাষ্ট্র ও সরকার প্রধানগণ পৃথক সময়সূচি অনুযায়ী আসবেন।

বঙ্গভবনের একজন মুখপাত্র জাতীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ওই দিন সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দর (এইচআইএসএ)-তে মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।
রাষ্ট্রপতি’র প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সোলিহ বিকেল ৪টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানেও যোগ দিবেন। বাংলাদেশের রাষ্ট্রপতিরও সেখানে যোগ দিবেন।

 

নির্ধারিত সফরসূচি অনুযায়ী বাংলাদেশ সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশ রাষ্ট্রপতির সাথে এক সৌজন্য সাক্ষাত করবেন। ইবরাহীম মোহম্মদ সোলিহ বঙ্গভবনে দর্শণার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন।

 

প্রেস সচিব আরো বলেন, এ সময় দুই রাষ্ট্র-প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরের কথা রয়েছে। পরে, মালদ্বীপের প্রেসিডেন্ট বঙ্গভবনের দরবার হল গ্রাউন্ডে বাংলাদেশের রাষ্ট্রপতি আয়োজিত এক নৈশ্যভোজ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন।

এদিকে, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে দুই দিনের সফরে ১৯ মার্চ বাংলাদেশ পৌঁছুবেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকা পৌঁছবেন। সফরসূচি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন।

পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকা পৌঁছবেন এবং ২৭ মার্চ দেশে ফিরে যাবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com