শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশ (বন্দের বাড়ী) এলাকায় মো: মোজাম্মেল হোসেনের বাড়ি থেকে আজ দুপুরে মোছা: সীমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সীমা আক্তারের স্বামী ও শ^শুর বাড়ির লোকজন জানিয়েছে সীমা আত্মহত্যা করেছে।

 

সীমার বাবা জানায়, মো: মোজাম্মেল হোসেন (২১) এর সাথে ইসলামিয়া শরীয়ত মোতাবেক রেজিষ্ট্রি কাবিন মূলে বিবাহ দেই। বিয়ের পর প্রায় তিন (০৩) মাস আমার মেয়ে আমাদের বাড়িতেই ছিল। অত:পর ঘটনার দুই (০২) মাস পূর্বে আমার মেয়েকে স্বামীর বাড়িতে উঠাইয়া দেই। নিহতের বাবা মো: আ: রহিমের অভিযোগ করেন, তার মেয়েকে বিভিন্ন সময়ে নানাভাবে শারিরীক ও মানষিক অত্যাচার নির্যাতন করা হতো। প্রায় সময়ই বিবাদীরা আমার মেয়েকে অপমানজনক কথাবার্তা বলিত।

 

শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে দশটায় মেয়ের শ^শুর বাড়ি থেকে নিহতের বাবার কাছে তার মোস্তফা নামে একজন ফোন করে জানায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য। নিহতের বাবা আ: রহিম জানান, বেলা সাড়ে এগারটার দিকে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার মেয়ের মৃত দেহ মেয়ের স্বামীর ঘরে খাটের উপর শুয়ো অবস্থায়।

 

আজ দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন, বিবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় আমার মেয়ে আত্মহত্যা করেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং নিহতের স্বামী মো: মোজাম্মেল হোসেন (২১) কে পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com