সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

উইকেটের পেছনে ব্যর্থতার হিসেবে সবার শীর্ষে মুশফিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১৭০ বার পড়া হয়েছে
উইকেটের পেছনে ব্যর্থতার হিসেবে সবার শীর্ষে মুশফিক

ব্যাটসম্যান মুশফিকের সমালোচনা হয় না কখনোই। তাকে বলা হয় মি. ডিপেন্ডেবল। কিন্তু ব্যাট হাতে মুশফিক যতটা আস্থা দিতে পেরেছেন ঠিক ততটাই অনাস্থা তার গ্লাভসে। মুশফিকের দুই হাত যেন তেল মাখানো থাকে সব সময়। ক্যাচ মিস তো আছেই সাথে স্টাম্পিং মিসেও তার অবস্থানটা উপরেই। আর সে কারণেই উইকেটের পেছনে সবচেয়ে বেশি সুযোগ মিসের রেকর্ডেও নিজের নামটা সবার শীর্ষে লিখেছেন মুশফিক।

গেল কয়েক বছর ধরেই উইকেট কিপিং নিয়ে সমালোনার মুখে পড়তে হচ্ছে মুশফিককে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রান আউট মিস করার পর সেটা আরও প্রবল হয়েছে। এর মাঝে টেস্টে উইকেটরক্ষকের দায়িত্বও ছেড়েছেন তিনি।

 

এখন কেবল মাত্র রঙিন পোশাকের ক্রিকেটে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সেখানেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ক্যাচ মিস করেছেন তিনি।

এদিন তাসকিন আহমেদের বলে জেমস নিশামের সহজ ক্যাচ ছাড়েন মুশফিক। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছাড়ায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। ৪০০ ডিসমিসালের মালিক হলেও উইকেটরক্ষক হিসেবে অন্যান্যদের তুলনায় তার মিসের হারটা ঢের বেশি।

২০১৯ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত এক জরিপে দেখা গেছে উইকেটরক্ষকদের মাঝে সুযোগ মিসের তালিকায় সবার উপরে মুশফিক। ৮৬টি সুযোগ পেলেও সেখানে ৩২ শতাংশ হাতছাড়া করেছেন তিনি। ২২ শতাংশ সুযোগ হাতছাড়া করে যৌথভাবে দুইয়ে রয়েছেন দীনেশ কার্তিক ও আদনান আকমল।

২১ শতাংশ সুযোগ হাতছাড়া করেছেন সরফরাজ আহমেদ। এরপর যথাক্রমে কামরান আকমল ২০ শতাংশ, অ্যাডাম গিলক্রিস্ট ১২ শতাংশ, এবি ডি ভিলিয়ার্স ১১ শতাংশ, তাতেন্দা টাইবু ১১ শতাংশ, বিজে ওয়াটলিং ১১ শতাংশ এবং মার্ক বাউচার ১০ শতাংশ সুযোগ হাতছাড়া করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com