রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

হোয়াইটওয়াশে শুরু ধোলাইয়ে শেষ, ১০ ওভারই টিকতে পারলো না টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে
হোয়াইটওয়াশে শুরু ধোলাইয়ে শেষ, ১০ ওভারই টিকতে পারলো না টাইগাররা

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনোদিনই জয় পায়নি বাংলাদেশ। কোনো ফরম্যাটেই নয়। সে যত শক্তিশালী দল নিয়েই যাক না কেন। ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করা টিম টাইগার ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর টি-টোয়েন্টি সিরিজে একই ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েই তাদের সফর শেষ হলো। অকল্যান্ডে আজ সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকরা জিতেছে ৬৫ রানের ব্যবধানে।

১০ ওভারে ১৪২ রানের বিশাল টার্গেট তাড়ায় নেমে আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান সৌম্য সরকার আজও রুদ্ররূপে ধরা দেন। টিম সাউদিকে দুটি বাউন্ডারি মেরে শুরু করেন তিন নম্বর থেকে ওপেনিংয়ে আসা সৌম্য। পরের বলে নেন ২ রান। পঞ্চম বলে নিজের বলে সৌম্যর (৪ বলে ১০) চোখ ধাঁধানো ক্যাচ নেন সাউদি। শেষ বলে বোল্ড হয়ে ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেন অভিষিক্ত অধিনায়ক লিটন দাস। অধিনায়ক হিসেবে লিটন দাসের অভিষেকটাও হলো করুণ।

 

দুই হার্ডহিটার ব্যাটসম্যানকে হারিয়ে বাংলাদেশের সব আশা সেখানেই শেষ হয়ে যায়। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ১৩ বলে ১ চার ২ ছক্কায় ১৯ রান করে টড অ্যাস্টলের শিকার হন। এটাই বাংলাদেশর কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান। একই ওভারের শেষ বলে বহুল বিতর্কিত নাজমুল হোসেন শান্তও ৬ বলে ৮ রান করে বোল্ড হয়ে ফিরেন। ব্যর্থতা অব্যাহত রাখেন আফিফ হোসেন ধ্রুব (৮)। শিকারী সেই অ্যাস্টল। এই লেগস্পিনার ফিরিয়ে দেন মেহেদি হাসানকেও (০)।

৬০ রানে বাংলাদেশের নেই ৭ উইকেট। এদিকে ওভারও কমে আসছিল। তাই ওভার শেষের আগে উইকেট শেষ হবে কিনা- এমন আশঙ্কাও করছিলেন কেউ কেউ। এর মাঝেই তাসকিন আহমেদকে (০) বোল্ড করে দেন লুকি ফার্গুসন। প্রথমবারের মতো সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত ৪ বলে ১৩ রান করে সাউদির তৃতীয় শিকার হন। নাসুম আহমেদকে (৩) গ্লেন ফিলিপস তুলে নিলে ৯.৩ ওভারে ৭৬ রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশ। রুবেল হোসেন ৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে বৃষ্টিতে কর্তিত ওভারের ম্যাচে ১০ ওভারে ৪ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপটিল ১৯ বলে ১ চার ৫ ছক্কায় ৪৪ রানের ঝড় বইয়ে দেন। তার স্ট্রাইক রেট ২৩১.৫৮। আরেক ওপেনার অ্যালান তো আরও ভয়ংকর। ২৯ বলে করেন ৭১ রান। হাঁকান ১০টি চার এবং ৩ ছক্কা। এরপর গ্লেন ফিলিপস (১৪) আর ডেরি মিচেলের (১১) ছোট অবদানে রানের পাহাড় গড়ে কিউইরা। ১টি করে উইকেট নেন তাসকিন, শরীফুল আর মেহেদি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com