বুধবার (৩১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার এসআই পল্লব সরকার বাদী হয়ে এই মামলা করেন। এতে ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৩০ মার্চ) শহরের কিশোরগঞ্জ শহরের পুরানথানা ও একরামপুর এলাকায় প্রায় দেড় ঘণ্টা ব্যাপী বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের সংঘে পুলিশের সংঘর্ষ হয়। শহরের পরিস্থিতি স্বাভাবিক করতে এই সময় পুলিশ শটগানের গুলি ও টিয়ার সেল ছুড়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কর্মসূচি অনুযায়ী বেলা ১২ টার দিকে বিএনপির নেতাকর্মীরা শহরের পুরাতন থানা ও একরামপুর এলাকায় রাস্তায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দোকান পাটে হামলা চালায়।