রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

আগামীকাল দেশে ফিরছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৩৫ বার পড়া হয়েছে
আগামীকাল দেশে ফিরছে টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দলের এবারের নিউ জিল্যান্ড সফরটা কেটেছে চরম হতাশায়। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করে বাংলাদেশ। তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়। এরপর টি-টোয়েন্টিতেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পায় টাইগাররা। হতাশার এই সফর শেষ করে এবার দেশে ফেরার পালা টাইগারদের।

 

আগামীকাল রবিবার (৪ এপ্রিল) বাংলাদেশ দল দেশে ফিরছে। একই ফ্লাইটে ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর ঢাকায় ফেরাটা অবশ্য একটু অন্য রকমই হবে। দক্ষিণ আফ্রিকায় থিতু হওয়া এই ইতালিয়ান নাগরিক যে ফিরছেন পাসপোর্ট ছাড়াই! পারফরম্যান্সের দিক থেকে বাংলাদেশের দুঃস্বপ্নের নিউ জিল্যান্ড সফরে তিনি হারিয়েছেন তার পাসপোর্ট।

টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক দলের সঙ্গে ফিরছেন না। তারা কয়েকটি দিন ছুটি কাটিয়ে দল শ্রীলঙ্কায় টেস্ট সফরে যাওয়ার কয়েক দিন আগে ঢাকায় ফিরবেন।

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে ১২ এপ্রিল।  নিউ জিল্যান্ড সফরের মতো এই সিরিজেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেই সময়টায় আইপিএল খেলবেন তিনি। লঙ্কা সফরে থাকছেন না ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমানও। তিনিও আইপিএলে থাকবেন, খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com