কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডাঃ সৈয়দা জাঁকিয়া নুর লিপি এমপি নির্দেশনায় মাস্ক বিতরণ করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল শুক্রবার (২ এপ্রিল) বিকেলে হোসেনপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করেন।
এ সময় সংগঠনটির নেতা হাকিম তানিম এ মাস্ক বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, সেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাকিম তানিম, ছাত্রলীগ নেতা আহাদুল ইসলাম ও আলমগীর হোসেন টুটুল প্রমুখ।
এ সময় ইউএনও রাবেয়া পারভেজ বলেন, করোনা মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতেনতা বাড়াতে হবে। প্রত্যেকে বাড়ির বাইরে গেলে মাস্ক পড়তে হবে। পরে সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন এবং সর্ব সাধারণকে মাস্ক পড়ার পরামর্শ দেন।