শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর কুতুব বাহিনীর তান্ডব

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১৯৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর কুতুব বাহিনীর তান্ডব

জমি সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু এক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটসহ তিন নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বাড়ির চারপাশে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে ওই সংখ্যালঘু পরিবারটি। শনিবার (৩ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের তালদর্শী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার বিকেলে অশোক কুমার দে বাদী হয়ে ৩৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তালদর্শী গ্রামের অশোক কুমার দে এর সঙ্গে পাশের গ্রামের কুতুব উদ্দীন পাঠান গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এনিয়ে আদালতে দীর্ঘদিন ধরে মামলাও চলছে। এর জেরে শনিবার সকাল ৯টার দিকে কুতুব উদ্দীন ৫০-৬০জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ অশোক কুমার দে’র বাড়িতে হামলা চালায়। পরে বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে এক লাখ টাকার ক্ষতি করে। এসময় সন্ত্রাসীরা সুকেচের ড্রয়ারের তালা ভেঙে নগদ ৫৫হাজার ৫০০টাকা ও স্টীলের আলমিরার ড্রয়ারের তালা ভেঙে সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও ১৪হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন নিয়ে যায়। সন্ত্রাসীদের হাত থেকে মালামাল রক্ষার জন্য ছুঁটে যায় অশোক কুমার দে’র মা ঝর্ণা রাণী দে, স্ত্রী প্রিয়তি রানী দে ও বোন সীমা রাণী দে। এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারপিট করে তাদের গুরুতর আহত করে। এক পর্যায়ে শাহাদাত হোসেনের ছেলে দিদার প্রিয়তি রানীর গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। যার মূল্য ৬৫হাজার টাকা। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

অশোক কুমার দে বলেন, ‘আমরা নিরীহ সংখ্যালঘু পরিবারের সদস্য। মা, বোন ও স্ত্রীকে নিয়ে বসবাস করছি। অপর দিকে কুতুব উদ্দীন পাঠান গং খুবই খারাপ প্রকৃতির লোক। তারা ভাংচুর ও লুটপাট চালিয়ে আমাদের ব্যাপক ক্ষতি করেছে। এমনকি বাড়ির চারপাশে পাকা পিলারের খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া দিয়েছে কুতুব উদ্দীনের লোকজন। আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।’

অভিযুক্ত কুতুব উদ্দীনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com