শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

বন্ধু’র মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক কনিক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে
বন্ধু'র মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক কনিক

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনযাপন ও নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য বিভাগীয় মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন চ্যানেল24 এর ময়মনসিংহ ব্যুরো প্রধান সুলতান মাহমুদ (কনিক)। গতকাল সোমবার (৫ এপ্রিল) সকালে অনলাইন কনফারেন্সের মাধ্যমে অ্যাওয়ার্ড ঘোষণা করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং স্বীকৃতির বিষয়ে গঠনমূলক সংবাদ পরিবেশনার জন্য ঢাকা ছাড়া দেশের সাতটি বিভাগ থেকে মোট ১৬জনকে বিভাগীয় মিডিয়া ফেলোশিপ ২০২০ প্রদার করা হয়। সেখানে ময়মনসিংহ বিভাগ থেকে অ্যাওয়ার্ড পান চ্যানেল 24 এর ময়মনসিংহ ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক। নানা বঞ্চনার শিকার তৃতীয় লিঙ্গের মানুষ শিরোনামে একটি প্রতিবেদন গত ২৮ ফেব্রুয়ারি চ্যানেল 24 এ প্রকাশিত হয়।

ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় ২০১৭ সাল থেকে বিভাগীয় পর্যায়ে মিডিয়া ফেলোশিপ দেয়া হচ্ছে। এছাড়া ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর আত্ম-স্বীকৃতি ও সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে যুক্ত করার লক্ষ্যে ২০১১ সাল কেন্দ্রীয়ভাবে মিডিয়া ফেলোশিপ প্রদান করছে বন্ধু।

ছবি: চ্যানেল 24 অনলাইন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “ট্রান্সজেন্টার ও হিজড়া জনগোষ্ঠীর ব্যাপারে মিডিয়ার অনেকেই যথেষ্ট ধারনা রাখেন না। এই ফেলোশিপ প্রকল্পের মাধ্যমে একটি প্রশিক্ষিত দল তৈরি হচ্ছে যারা ভবিষ্যতে এই জনগোষ্ঠীর উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।” যে কোনো বিষয়ে পরিবর্তন রাতারাতি সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকে আরো বেশি সম্পৃক্ত করা গেলে পরিস্থিতি পরিবর্তন আরো দ্রুততর হবে।

ইউএসএআইডি’র ডেমোক্রেসি এবং গভার্মেন্ট অফিসের টিম লিড স্লাভিচা রেডোসিভিচ, পুলিশের মিডিয়া এবং পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম, বন্ধু’র নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, ট্রান্সজেন্টার ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বন্ধু’র মিডিয়া ফেলোরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: চ্যানেল 24 অনলাইন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com