সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

সাকিব এই যুগের সেরা অলরাউন্ডার: ভারতীয় তারকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে
সাকিব এই যুগের সেরা অলরাউন্ডার: ভারতীয় তারকা

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতেখড়ি কলকাতা নাইট রাইডার্সে।

২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত শাহরুখ খানের দলে ছিলেন সাকিব। পরে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদ ঘুরে এসে ফের কলকাতায় ফিরলেন তিনি।

যে কারণে ফ্রাঞ্চাইজিটির কর্তৃপক্ষ বলছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সাকিববে পেয়ে যারপরনাই উচ্ছ্বাসিত কেকেআরের সাবেক ও বর্তমান সহ-অধিনায়ক দীনেশ কার্তিক। ভারতীয় এ তারকা ক্রিকেটারের দাবি, সাকিব এ যুগের সেরা অলরাউন্ডার। বর্তমান যুগের সেরা অলরাউন্ডারকেই কিনেছে তার দল কেকেআর।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কার্তিক। ইনস্টা লাইভে সাকিবের ফেরা নিয়ে প্রসঙ্গ ওঠান এক সমর্থক। ওই সমর্থক প্রশ্ন করেন, পুরনো ক্রিকেটারদের মধ্যে কাকে দলে ফিরে পেয়ে রোমাঞ্চিত কেকেআর?

জবাবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, সেটা অবশ্যই সাকিব। তাকে দলে ফিরে পেয়ে আনন্দিত আমরা। অসাধারণ অলরাউন্ডার তিনি। খুব সম্ভবত বর্তমান যুগের সেরাদের একজন তিনি। পুরনো ক্রিকেটারদের মধ্যে তিনিই আমাদের চমক। তিনি আগেও কেকেআরের হয়ে খেলেছেন। তাই তাকে দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসিত আমরা।

প্রসঙ্গত, ২০১৭ সালে কলকাতা সাকিবকে ছেড়ে দেয়। পরের বছর নিলামে কেকেআরের সাকিবকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের জার্সি গায়ে দুই আসর খেললে তিন বছর পর সেই পুরনো দলেই ফিরেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে গত বছর না খেলতে পারলেও এই বছর আইপিএল নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com