মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আর্জেন্টিনা ভক্ত রিকশাওয়ালার কাণ্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে
আর্জেন্টিনা ভক্ত রিকশাওয়ালার কাণ্ড

আমার সবাই কম বেশি খেলা পছন্দ করি। তবে একেক জন একেক খেলা পছন্দ করি। কেউ ক্রিকেট আবার কেউ ফুটবল। আর এই খেলাগুলো প্রতি চার বছর পরপর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এই বিশ্বকাপ যখন হয়, তখন আমরা একেক জন একেক দলের ভক্ত থাকি। কেউ ব্রাজিল আবার কেউ আর্জেন্টিনা। যেহেতু খেলা ভালোবাসি, তাই একেক দলের ভক্ত থাকাটা স্বাভাবিক। আজ তেমনি এক ভক্তের কথা বলবো।

যিনি তার রিকশায় এবং নিজেকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন। আর তা দেখতে ভিড় করছেন অনেকেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের সামনে গত ৫ এপ্রিল একটি রিকশা দেখা যায়। সেই রিকশা দেখে লোকজন ভিড় করতে থাকে। ভিড় করার কারণও অবশ্য আছে।আর সেই কারণটি হলো, পুরো রিকশাটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো।

রিকশার পেছনে আঁকা আছে ম্যারাডোনা ও মেসির ছবি। শুধু তাই নয়, রিকশাচালকের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি। তিনি পরেছেনও একই রঙের একটি থ্রি-কোয়ার্টার। রিকশাটি যখন নতুন ভবনের সামনে যাত্রী নামিয়ে দিচ্ছিল তখন বিষয়টি দেখেন হায়দার সোহেল নামের এক যুবক।

তিনি জানান, রিকশাটি দেখে আমরা প্রথমে থমকে যাই। পরে কাছে গিয়ে রিকশা চালককে জিজ্ঞেস করে কি ব্যাপার? জবাবে চালক জানান, আর্জেন্টিনার ফুটবল টিমকে ভালোবাসেন তিনি। তাই আর্জেন্টিনার পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর এই কথা বলতে বলতেই দ্রুত রিকশা নিয়ে চলে যান ওই রিকশাওয়ালা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "আর্জেন্টিনা ভক্ত রিকশাওয়ালার কাণ্ড"

  1. Casibom says:

    Great post thank you. Hello Administ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com