বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

পাকুন্দিয়ায় আ.লীগ নেতার মাস্ক ও সাবান বিতরণ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আ.লীগ নেতার মাস্ক ও সাবান বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৩০০জন সাধারণ পথচারীর মাঝে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যেই এ কর্মসূচী পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ঠিকাদার মো.বোরহান উদ্দিন এর উদ্যোগে এসব সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুারালে সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান। এসময় আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পথচারীসহ পৌরসদর বাজারে ঘুরে ঘুরে এসব মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেন বোরহান উদ্দিন।

বোরহান উদ্দিন বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে আমি সাধারণ মানুষের পাশে রয়েছি। মাস্ক, সাবান, হ্যান্ডগ্লাভস, গুরুত্বপূর্ণ পয়েন্টে হাত ধোয়ার বেসিন স্থাপন ও ত্রাণ বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছি। দ্বিতীয় ঢেউ চলছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের অন্যান্যদেরও অসহায় মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com