বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ফেলে দেয়া মাস্ক দিয়ে তৈরি হচ্ছে তোষক!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৫৯ বার পড়া হয়েছে
ফেলে দেয়া মাস্ক দিয়ে তৈরি হচ্ছে তোষক!

আরামদায়ক গদি ও বিছানার তোশক তৈরিতে বহু বছর ধরেই তুলা ব্যবহারের প্রচলন রয়েছে। তবে সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী খরচ বাঁচাতে রাস্তা ও ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে নেয়া মাস্ক দিয়ে তৈরি করছেন সেগুলো। এর ফলে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি এমনই একটি অসাধু চক্রের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। মহারাষ্ট্রের জলগাঁও এলাকার একটি কারখানায় ওসব মাস্ক দিয়ে গদি, পাপোস ও বিছানার তোষক বানানো হচ্ছিল। এই খবর পেয়ে ওই চক্রের সন্ধানে নামে মহারাষ্ট্র পুলিশ। এরপর কারখানার মালিককে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রকান্ত গাওয়ালি বলেন, খবর পেয়ে আমরা কুসুম্বা গ্রামে গিয়ে দেখি, নোংরা স্তূপ আকারে ফেলে রাখা হয়েছে ব্যবহৃত মাস্ক। সেগুলো গদির ভেতরেও দেয়া হচ্ছে।

সংক্রমণের ঝুঁকি বিবেচনায় করোনাবিধি মেনে তখনই মাস্কের স্তূপে আগুন জ্বালিয়ে দেয় পুলিশ। কারখানা মালিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com