রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কমিটি বিলুপ্ত ঘোষণায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৯৬ বার পড়া হয়েছে
কমিটি বিলুপ্ত ঘোষণায় ছাত্রলীগের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ কমিটি বিলুপ্ত ঘোষণা করায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (১৩ এপ্রিল)  বিকালে হোসেনপুর হাসপাতাল মোড়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বিলুপ্ত কমিটির আহবায়ক শেখ মোহাম্মদ আহাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন টুটুল,যুগ্ম আহবায়ক মাসুম বাবুল, যুগ্ম আহবায়ক এমদাদুল হক মঈন, পুমদি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হক, সিদলা ইউনিয়ন সভাপতি আহাদু্জ্জামান, জিনারী ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি ঢালী লিমন  ও সাধারন সম্পাদক আশরাফ আলী ২০১৯ সালের ১০ ডিসেম্বর হোসেনপুর উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করেন। পরে ২৩ শে ডিসেম্বর একটি অভিযোগের ভিত্তিতে কমিটি স্থগিত করে তদন্তের নির্দেশ দেন কেন্দ্রিয় ছাত্রলীগ। তদন্ত করে অভিযোগ প্রমানিত না হওয়ার পরও হঠাৎ করেই কমিটিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিলুপ্ত কমিটির আহবায়ক শেখ মোহাম্মদ আহাদুল ইসলাম জানান, শৈশবের লালিত স্বপ্ন বাংলাদেশ ছাত্রলীগ। যৌবনের পুরোটা সময়ই বাংলাদেশ ছাত্রলীগ করে আসছি। কিন্তু এখন কোন পরিচয়ে ছাত্রলীগে থাকবো! খুবই কষ্ট পেলাম। কোনো অভিযোগ প্রমানিত না হওয়ার পরও কমিটি কেন বিলুপ্ত হলো এখনো তা জানতে পারলাম না।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি টি বিলুপ্ত ঘোষণা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com