মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রোজা রেখে ফুটবল, খেলার মাঝপথে ইফতার করলেন তুরস্কের খেলোয়াড়রা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে
রোজা রেখে ফুটবল, খেলার মাঝপথে ইফতার করলেন তুরস্কের খেলোয়াড়রা (ভিডিও)

মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতেও। রমজানের প্রথম দিনে তুরস্কে দ্বিতীয় স্তরের এক লিগ ম্যাচ চলাকালে ইফতারের সময় হয়। তখন ৫ মিনিটের জন্য খেলা বন্ধ রেখে ইফতার করতে দেখো গেছে বেশ কয়েকজন ফুটবলারকে।

 

মঙ্গলবার তুরস্কের গিরেসান শহরে টিটিএফ ফাস্ট লিগের ম্যাচে মাঠে নেমেছিল গিরেসানপোর ও আঙ্কারা কেসিওরেগুচু। কোটানাক স্টেডিয়ামে ম্যাচটি ২-১ গোলে জিতে নেয় স্বাগতিক গিরেসান।

দেশটির দ্বিতীয় স্তরের এই লিগ ম্যাচের দশ মিনিটের মাথায় মাগরিবের আজান শুরু হয়। এসময় ইফতারের জন্য বিশেষ বিরতি দেওয়া হয়।। দৌড়ে গিয়ে বেশ কয়েকজন খেলোয়াড় দ্রুত ইফতার সেরে নেন। এরপর খেলা আবারও শুরু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com