রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও’র ভয় দেখিয়ে চাঁদাবাজি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও'র ভয় দেখিয়ে চাঁদাবাজি

কিশোরগঞ্জের হোসেনপুরে সাধারন জনগনকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এঁর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুই সাংবাদিকের বিরুদ্ধে।

জানা যায়, গত বুধবার (১৪ এপ্রিল) উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ধূলজুরী গ্রামের মো. হেলাল উদ্দিন (৪০) তার জমির কাঁঠাল গাছ কাটাতেছিলো। এমন সময় মানিক (৩৫) ও আশরাফুল ইসলাম সালাম (৩৭) নামে দুই সাংবাদিক গিয়ে হেলাল উদ্দীন কে নানা রকম ভয় ভীতি দেখাতে থাকে। সরকারি রাস্থায় গাছ কাটায় ইউএনও এবং এসিল্যান্ড এসে তার (হেলাল উদ্দিন) নামে মামলা করবে। ইউএনও এবং এসিল্যান্ড তাদেরকে এসব গাছ কাটার দেখভালের দায়িত্ব দিয়েছে। কিছু খরচপাতি দিলে তারা সব ম্যানেজ করে নিবে। এ ঘটনায় ভয় পেয়ে গেলেন হেলাল উদ্দিন। হাও মাও করে কাদঁতে থাকেন, নিজের গাছ কাঠবো তবু জেলে যেতে হবে। মুর্হূতেই সেখানে স্থানীয় জনতা ভীড় করতে থাকে। চাঁদাবাজির বিষয়টি বুজতে পেরে স্থানীয় জনতা তাদের আটক করার চেষ্টা চালায়।পরবর্তীতে নানা রকম কৌশলে তারা ঐ স্থান ত্যাগ করতে বাধ্য হয়।ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনতার হাতে তাদের আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

হেলাল উদ্দিন জানান, আমি আমার নিজের লাগানো গাছ কাটাইতেসিলাম। বাড়িতে আমি ঘুমাইতে ছিলাম মানিক ও সালাম আমার বাড়ি গিয়ে আমাকে গাছের কাছে আসতে বলে। পরে ইউএনও এবং এসিল্যান্ডের ভয় দেখিয়ে টাকা পয়সা দাবি করে। এ ব্যাপারে আমি দু প্রতারকের নামে হোসেনপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ পত্র দায়ের করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, অভিযোগ পত্র হাতে পেয়েছি।।তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিয়োটি আমি দেখেছি, তদন্ত সাপেক্ষে অভিয্ক্তুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রমতে : এই দুই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। যেখানেই মামলা সেখানেই হাজির তারা!
নানা রকম ভয়ভীতি দেখিয়ে দাবি করে মোটা অঙ্কের টাকা। কাউকে ঘর পাইয়ে দেয়ার কথা বলে অর্থ দাবি, কাউকে আবার বয়স্কভাতা,বিধবা ভাতার কথা বলে অর্থ ছিনিয়ে নিতেও পিছপা হন না তারা। অসহায় গরীব মানুষদের হাতের শেষ সম্বলটুকু নিতেও দ্বিধা করে না তারা।

মো. মানিক মিয়া নিজেকে দৈনিক তৃতীয় মাত্রার হোসেনপুর উপজেলা প্রতিনিধি, আশরাফুল ইসলাম সালাম নিজেকে গণমুক্তির ভ্রাম্যমান প্রতিনিধি দাবি করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com