শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৪৭১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বসত বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। এ-ঘটনায় রির্পোট লেখার আগ পর্যন্ত আসামিকে গ্রেফতার ও কুলিয়ারচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা যায়, মাদক উদ্ধার হওয়া বাড়িটির মালিক ফরিদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া (৪৫)। মোঃ দুলাল মিয়া ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদের সার্বিক নির্দেশনা কুলিয়ারচর থানার এস.আই কাজী রাকিব ফোর্স নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল মিয়ার বসত বাড়ি অভিযান পরিচালনা করে, তার বাড়ি থেকে দুইটি বস্তায় পলিথিনের প্যাকেটে মোড়ানো ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে।

এ-সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ দুলাল মিয়া দৌড়ে পালিয়ে যায়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com