রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
ভৈরবে এক কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার

ভৈরবে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদের গাজীরটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। নিহত কিশোরের নাম শরীফ। ১৪বছর বয়সের এ কিশোরের জন্মস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তবে বর্তমানে তিনি পিতা সুন্দর আলী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। নিহত কিশোর পেশায় অটোচালক ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে বাসা থেকে অটোরিকশা নিয়ে কাজে বের হন শরীফ । আজ শনিবার ভোর পর্যন্ত শরীফ অটোরিকশা নিয়ে বাসায় না ফেরায় পরিবারে সবার দুশ্চিন্তা হয়। সকাল ৯টার দিকে লোক মারফত খবর পান গাজীরটেক এলাকায় বস্তায় ভরা এক কিশোরের লাশ পড়ে আছে। এখবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শরীফের লাশ শনাক্ত করার পর পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে শরীফের বস্তাবন্দী লাশ পাওয়া গেলেও তার অটোরিকশাটির কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে অটোরিকশাটি ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা হয়তো তাকে হত্যা করে বস্তা ভরে লাশটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনি লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরণ করা হবে। এছাড়াও প্রাথমিক তদন্তে কোনো ছিনতাইকারী চক্র এঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি। তবে অভিযোগের প্রেক্ষিতে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি বলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com