রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু!

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৬৫ বার পড়া হয়েছে
ভৈরবে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু!

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফারুক খাঁন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন । শুক্রবার রাত দশটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ফারুক পৌর শহরের চন্ডিবের এলাকার মোঃ সালাম খাঁনের ছেলে। পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, শুক্রবার রাতে ফারুক খাঁন ব্যবসায়ীক কাজ শেষে ব্রাক্ষণবাড়ীয়া থেকে খালাত ভাই আরিফকে সাথে নিয়ে সিএনজি চালিত অটোরিক্সাযোগে আশুগঞ্জ আসেন। লকডাউনের কারণে গাড়ী না পেয়ে আশুগঞ্জ থেকে সড়ক সেতু দিয়ে পায়ে হেঁটে ভৈরব প্রান্তে আসার পর রেলওয়ে স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছলে তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে সাথে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিতে চাইলে ফারুক খান বাঁধা দেন। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্ষক্ষরণের ফলে ফারুক মাটিতে লুটিয়ে পড়েন। এসময় পথচারীদের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরবে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে নিহত ব্যবসায়ীর স্বজনদের আহাজারী

এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে ঘটনার বিবরণ শোনে এবং ইতোমধ্যে ছিনতাইকারীচক্রটিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। এছাড়াও লাশের ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তী ও অভিযোগের প্রেক্ষীতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com