শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দল। তবে শুরুটা ভালো হয়নি সফরকারী দলের।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে বিশ্ব ফার্নান্দোর শিকারে পরিণত হন ওপেনার মোহাম্মদ সাইফ হাসান। বল সাইফ হাসানের প্যাড স্পর্শ করলেও লেগ বিফোর উইকেটের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে রিভিউ নেন বিশ্ব ফার্নান্দো। রিভিউয়ের সিদ্ধান্তও আসে তার পক্ষেই। মাত্র ৬ বল খেলে শূন্য হাতেই সাজঘরে ফিরে যান সাইফ। দলের সংগ্রহ তখন এক উইকেটের বিনিময়ে ৮ রান।

 

পাঁচ ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ১৬ রান।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৬ ব্যাটসম্যান ও ৫ বিশেষজ্ঞ বোলার নিয়ে। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার।
শ্রীলঙ্কার একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের। দুই তরুণ ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশানকার দুজনকেই দেওয়া হয়েছে সুযোগ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com