রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ক্যান্ডিতে শান্তর পর সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে
শুরু হয়েছে ‘কঠোর লকডাউনের’ দ্বিতীয় ধাপ, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত

শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনেও অসাধারণ দৃঢ়তায় ব্যাটিং চালিয়েছে নাজমুল হোসেন শান্ত ও তার সঙ্গী মুমিনুল হক।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ২২৪ বলে সেঞ্চুরি তুলে নেন মমিনুল। এ নিয়ে মমিনুল হকের টেস্ট সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ১১টিতে। এদিকে মমিনুলের সেঞ্ঝুরির পরপরই ১৫০ রানের মাইলফলক অর্জন করেন প্রথম দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৪০৭ রান। মুমিনুল হক ১১৯ রানে এবং মুশফিকুর রহিম ৯ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে নামে দু’দল।

ক্যান্ডি টেস্ট দিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন শান্ত। ব্যর্থতার বৃত্ত ভেঙে নিজেকে ফিরে পাওয়াটা সহসাই হারাতে চান না তিনি। তাই তার লক্ষ্য, যত বেশি সময় ব্যাট করে ইনিংস লম্বা করা যায়। তবে প্রথম দিন শেষে জানিয়ে গিয়েছিলেন, দ্বিতীয় দিনে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ দিনের শেষভাবে এসে লঙ্কান বোলাররা তাদের বেশ ভুগিয়েছে। সে কারণেই হয়তো দ্বিতীয় দিনে ডিফেন্সিভ ক্রিকেট খেলছে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com