রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কুলিয়ারচরে সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি ঘুরে খাদ্য সহায়তা দিচ্ছেন ওসি সুলতান মাহমুদ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে
সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি ঘুরে খাদ্য সহায়তা দিচ্ছেন ওসি সুলতান মাহমুদ

পবিত্র রমজান ও বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ব্যক্তিগত তহবিল থেকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড়ে ওয়ার্ড়ে ঘুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন ।

শুক্রবার (৩০ এপ্রিল) সপ্তাহব্যাপী এ-সব খাদ্যসামগ্রী বিতরণের শেষ দিনে কুলিয়ারচর পৌর শহরের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে কুলিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি ঘুরে তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। তিনি প্রতি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ প্যাকেজ আকারে বিতরণ করেন।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, মানুষ যেনো রমজানে কষ্ট করে থানায় এসে খাদ্যসামগ্রী নিতে না হয়, সে জন্য আমি ফোর্স নিয়ে সুবিধাবঞ্চিতদের তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।

অন্য এক বক্তব্য তিনি বলেন, এভাবে সুবিধাবঞ্চিত মানুষের দাঁড়াতে পেরে, এ-সব খাদ্যসামগ্রী বিতরণের সময় মানুষের দোয়া ও ভালোবাসা পেয়ে আমি উৎফুল্ল। আগামীতে আরও ব্যাপক আকারে এই ধরণের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com