রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে গণপরিবহন চালুসহ ৩দফা দাবিতে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে
ভৈরবে গণপরিবহন চালুসহ ৩দফা দাবিতে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

সারাদেশ ব্যাপি চলমান লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ থাকা গণপরিবহন চালুসহ ৩দফা দাবিতে ভৈরবে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তিনদফা দাবি আদায়ের লক্ষে ভৈরব আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয়মোড় এলাকায় ঘন্টাব্যাপি এসব কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির ভৈরব শাখার সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ- সভাপতি মোঃ শরীফ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, শ্রমিক নেতা আবু মিয়াসহ আরো অনেকে। এছাড়াও মানববন্ধনে স্থানীয় শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পন্য পরিবহন চলাচলের ব্যবস্থা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং টার্মিনালে শ্রমিকদের জন্য ১০টাকায় ওএমএস এর চাল বিক্রির ব্যবস্থা-মোট তিনটি দাবি তুলে ধরেন। এছাড়াও তারা আরো বলেন, সরকার তাদের এই তিনদফা দাবি মেনে না নিলে অবিলম্বে পরিবহন শ্রমিকরা সারাদেশ ব্যাপি বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com