মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ১৮৩ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

আজ সোমবার (৩ মে) আইসিসি’র হালনাগাদ র‌্যাংকিং প্রকাশিত হয়েছে। পারফর্মেন্স বাজে হলেও ২০ ওভারের ক্রিকেটে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে ইংল্যান্ডকে হঠিয়ে শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। তারা টি-টোয়েন্টিতেও এগিয়ে গেছে। বাংলাদেশ অবশ্য আগের মতোই ওয়ানডেতে সাত নম্বরে আছে। এই র‌্যাংকিং তালিকা তৈরিতে গত বছরের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্সের শতভাগ এবং আগের দুই বছরের পারফর্মেন্সের অর্ধেক বিবেচনায় আনা হয়েছে।

গত এক বছরে নিজেদের একমাত্র ওয়ানডে সিরিজে গত মার্চে দেশের মাটিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারায় নিউ জিল্যান্ড। বার্ষিক হালনাগাদে ৩ রেটিং পয়েন্ট পেয়ে ১২১ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। অন্যদিকে এক নম্বর থেকে এক ধাক্কায় চারে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই নম্বরে থাকা ভারত নেমে গেছে তিনে। দুই ধাপ এগিয়ে ১১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে বাংলাদেশ।

আর টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ২২৫। ১ রেটিং পয়েন্ট হারালেও এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে লাল সবুজের দল। ২৭৭ পয়েন্ট নিয়ে নিজেদর শীর্ষস্থান আরও সংহত করেছে ইংল্যান্ড। দুইয়ে আছে ভারত। দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড, ৮ পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ২৬৩। ২৬১ পয়েন্ট নিয়ে পাকিস্তান আগের মতোই চার নম্বরে আছে। ৯ পয়েন্ট হারিয়ে ও দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে অস্ট্রেলিয়া (২৫৮ পয়েন্ট)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com