সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

এমপি পদে নির্বাচন করতে আগ্রহী ডিপজল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে
এমপি পদে নির্বাচন করতে আগ্রহী ডিপজল

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষাণা করেছে সংসদ সচিবালয়। আর এই আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী চলচ্চিত্রের মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল।

ডিপজল বলেন, ‘আমি নির্বাচন করতে আগ্রহী। দল থেকে মনোনয়ন দিলে আমি জিতে আসতে পারব, এ আত্মবিশ্বাস আমার আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে যেভাবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, আমিও এই উন্নয়নের অংশীদার হয়ে তা এগিয়ে নিতে চাই। প্রধানমন্ত্রীর উন্নয়নের গতিকে বেগবান করতে চাই। তার হাতকে শক্তিশালী করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার জন্ম এ এলাকায়। এ এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সবসময়ই জড়িয়ে আছি। চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। আমার এলাকার মানুষের সমস্যা সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না। এলাকার মানুষ আমার আপনজন। আমি তাদেরই একজন। তারা আমাকে ভালো করে জানে, চিনে। আমি বিশ্বাস করি, আমাকে মনোনয়ন দিলে এলাকার মানুষ আমাকে নির্বাচিত করবে।’

এদিকে, ডিপজল ইতোমধ্যে তিনটি সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাগুলো হলো ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘যেমন জামাই তেমন বউ’। আর ঈদের পর শুরু করবেন ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ সিনেমা দুটির সিক্যুয়াল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com