শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

পাল্লেকেলেতে শেষ টেস্টে ২০৯ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ২২৩ বার পড়া হয়েছে
পাল্লেকেলেতে শেষ টেস্টে ২০৯ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ

শেষ দিনে অবিশ্বাস্য, অলৌকিক কিছু ঘটেনি। হয়নি কোনো বিশ্ব রেকর্ড। প্রকৃতিও সাহায্য করতে আসেনি। বৃষ্টি বা আলোর স্বল্পতায় খেলাও বন্ধ হয়নি। শেষে পুরনো শঙ্কাই সত্যি হলো। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হার মানল ২০৯ রানের বড় ব্যবধানে। শুধু ম্যাচই নয়। হাতছাড়া হলো সিরিজও।

হারের শঙ্কাটা জেগেছিল প্রথম ইনিংসেই। টাইগাররা ২৫১ রানে গুটিয়ে গেলে শ্রীলঙ্কা প্রথম ইনিংসেই লিড পেয়ে যায় ২৪২ রানের। কেননা স্বাগতিকরা ৭ উইকেটে ৪৯৩ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে রেখেছিল। পরে ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৪৩৭ রানের মহা চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় ক্যাপ্টেন দিমুথ করুনারত্নের দল।

লক্ষ্য অসম্ভব জেনেও অবিশ্বাস্য কিছুর প্রত্যাশায় মাঠে নামে ইতিবাচক মনোভাব নিয়ে মুমিনুল হকরা। চতুর্থ দিন শেষে লাল-সবুজের প্রতিনিধিরা ১৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেললে হারের শঙ্কাটা আরও বেড়ে যায়। শেষ দিনে আর অবিশ্বাস্য কিছুই ঘটেনি। বরং হারের ব্যবধানটাই কমাতে পেরেছে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com