রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

সাকিব-মুস্তাফিজকে নিয়ে সরকারের সিদ্ধান্ত চাইল বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে
সাকিব-মুস্তাফিজকে নিয়ে সরকারের সিদ্ধান্ত চাইল বিসিবি

১-০ ব্যবধানে টেস্ট সিরিজ খুঁইয়ে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। এসে দুই-তিন দিন বিশ্রাম নিয়ে আবার শুরু হবে অনুশীলন। কারণ এ মাসের শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে লঙ্কান দল। এই সিরিজের প্রাথমিক দলে আছেন সাকিব-মুস্তাফিজ। যারা এই মুহূর্তে আইপিএল খেলছেন। তাদের আইপিএল থেকে দেশে ফেরা এবং জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছে।

ভারতে এখন করোনার ভয়াবহ আগ্রাসন চলছে। টুর্নামেন্ট আগে বন্ধ না হলে আগামী ১৯ মে আইপিএল শেষে সাকিব-মুস্তাফিজের দেশে ফেরার কথা। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকা ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সাকিব-মুস্তাফিজ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকলে তাদের শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে না। তাই এ ব্যাপারে করণীয় ঠিক করতে সরকারের নির্দেশনা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘তাদের কি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে, নাকি তিন দিনের কোয়ারেন্টিনেই চলবে, এ ব্যাপারে আমরা সরকারের নির্দেশনা জানতে চেয়েছি। যেহেতু আইপিএলে সাকিব, মুস্তাফিজ এবং জাতীয় দলের সঙ্গে ডমিঙ্গো জৈব সুরক্ষাবলয়ের মধ্যেই আছেন, তাঁদের ক্ষেত্রেও ১৪ দিনের নিয়ম প্রযোজ্য কি না, আমরা তা জানতে চেয়েছি। সরকার যেভাবে বলবে সেভাবেই আমরা অগ্রসর হব।’

এছাড়া বাংলাদেশে এসে শ্রীলঙ্কা দলের কোয়ারেন্টিন নীতি এবং সম্প্রচারকারীদের জন্য কোয়ারেন্টিনের মেয়াদ ঠিক করার ব্যাপারেও চিঠিতে বলা হয়েছে। নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘এমনিতে আমাদের ৭ দিনের কোয়ারেন্টিনের একটা নীতি আছে। তিন দিন রুম কোয়ারেন্টিন ও চার দিন ছোট ছোট ভাগে ভাগ হয়ে কোয়ারেন্টিন। আমরা জানতে চেয়েছি শ্রীলঙ্কা সিরিজের সময় যারা বাইরে থেকে আসবেন তাদের এভাবে কোয়ারেন্টিন করলেই চলবে নাকি সরকারের নির্দেশমতো যেতে হবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com