রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহরে আসছে নতুন দৈত্য, নাম হিরো আলম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৫ মে, ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে
শহরে আসছে নতুন দৈত্য, নাম হিরো আলম

হিরো আলম মানে আলোচনা-সমালোচনা। এসবকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে। কোথায় থামতে হবে, কোথায় নামতে হবে এসব বিষয়কে মাথায়ই নেন না এই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি।

এবার দৈত্য হয়ে আসছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কদিন আগেই হিরো আলমের আরবি গান প্রকাশ পেয়েছে। আরব্য চিত্র দৃশ্যমাণ করতে তিনি মরুভূমির আদলে যমুনার চরকে বেছে নেন। যা তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। আরবি গানের রেশ শেষ না হতেই এবার হাজির হচ্ছেন দৈত্যরূপে।

বুধবার আশরাফুল আলম ওরফে হিরো আলম কালের কণ্ঠকে বিষয়টি অবগত করে বলেন, ‘এবার আমি আসছি দৈত্য হয়ে। আসলে আমি তো মানুষ, কিন্তু দৈত্যরূপে আমাকে দেখা যাবে একটি নাটকে। ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে, সেখানেই আমাকে এই চেহারায় দেখা যাবে, এই শহরে নতুন দৈত্য হিরো আলমকে এবার সবাই দেখতে পাবে।’

নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম। কোন মাধ্যমে নাটকটি প্রচার হবে তা এখনো নির্দিষ্ট হয়নি।

একের পর এক গান গাইছেন। আর আলোচনায়ও থাকছেন সেভাবেই। তবে হিন্দি গান গেয়ে বেশ তোপের মুখে পড়েন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ‘বাবু খাইছো’ নামের একটি গান গেয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন হিরো আলম। এরপর নানা ধরনের গান গেয়ে অবশেষে গাইলেন হিন্দি গান। এক শ্রেণির নেটিজেন অবশ্য হিরো আলমকে ছেড়ে দেননি।

আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপর নানাভাবেই আলোচিত এই সোশ্যাল সেলেব। সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টক শোতে কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com