বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনামুক্ত হলেন বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে
করোনামুক্ত হলেন বেগম খালেদা জিয়া

করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (৬ মে) সকালে তৃতীয় টেস্টে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বিএনপি চেয়ারপারসন সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে বোর্ডের সঙ্গে কথা বলতে এভারকেয়ার হাসপাতালে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে করা আবেদন যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুযোগ চেয়ে সরকারের কাছে আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার।

বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে তিনি আবেদনপত্রটি হস্তান্তর করেন। এরপর আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। এরপর ২৪ এপ্রিল (শনিবার) তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত সোমবার (০৩ মে) তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com