শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পাকুন্দিয়ায় অ্যাপের মাধ্যমে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অ্যাপের মাধ্যমে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলতি মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ উপজেলার নারান্দী পশ্চিমপাড়া গ্রামের কৃষক মুর্শিদ উদ্দিনের কাছ থেকে ২৫মণ ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ধান সংগ্রহ অভিযান উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.)একেএম লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.হাসান আলী মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ ও উপজেলা খাদ্য পরিদর্শক মিজানুর রহমান প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ জানান, এ উপজেলায় প্রথমবারের মতো চলতি বোরো মৌসুমে কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান কেনা শুরু হয়েছে। কৃষকের কাছ থেকে মোট এক হাজার ৪৬৪মেট্রিক টন বোরো ধান কেনা হবে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ২৭টাকা নির্ধারণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com