শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০হাজার টাকা জরিমানা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিংগুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজন বালু ব্যবসায়িকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি পাইপসহ দুটি শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন জব্দ করা হয়।

অর্থদন্ড প্রাপ্ত দুই বালু ব্যবসায়ী হলেন-উপজেলার পাবদা গ্রামের চাঁন মিয়ার ছেলে আদম আলী (৫০) ও একই গ্রামের হাদিউল ইসলামের ছেলে ইয়াছিন মিয়া (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাকুন্দিয়া উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সিংগুয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। খবর পেয়ে আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি পাইপসহ স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিন চালিত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে পাবদা গ্রামের আদম আলী ও ইয়াছিন মিয়া নামের দুই বালু ব্যবসায়ির কাছ থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহীনসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১৫এর ১৫(১) ধারায় দুই ব্যক্তির কাছ থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি প্লাস্টিকের পাইপ ও দুটি শ্যালো ইঞ্জিন চালিত ছোট ড্রেজার মেশিন জব্দ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com