শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

কিশোরগঞ্জের করিমগঞ্জে ফেরি থেকে পড়ে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ৭২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জে ফেরি থেকে পড়ে একজনের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ফেরি থেকে পড়ে বাবুল চৌধুরী (৩৫) নামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ মে) দুপুরে উপজেলার বালিখলা ফেরি ঘাটে এ ঘটনা ঘটে। নিহত বাবুল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ গ্রামের ময়না চৌধুরীর ছেলে। তিনি সওজ কিশোরগঞ্জ বিভাগের কর্মী ছিলেন জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিখলা ঘাটে ফেরিতে কাজ করতেন বাবুল। শনিবার দুপুরে ফেরিতে কাজ করার সময় লোহার পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফেরি থেকে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com