রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবে কুখ্যাত নৌডাকাত বাছির গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৩৪৫ বার পড়া হয়েছে
ভৈরবে কুখ্যাত নৌডাকাত বাছির গ্রেফতার

ভৈরবে একাধিক ডাকাতি মামলার আসামি কুখ্যাত নৌডাকাত বাছির মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাছির মিয়া উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি মঞ্জুরনগর গ্রামের সাফিউদ্দিনের ছেলে।

আজ মঙ্গলবার (১১ মে) দুপুরে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশের একটি দল।

বিভিন্ন সূত্রে জানাযায় বাছির দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীতে বিভিন্ন নৌ-যানে ডাকাতি করে আসছিল। চলতি মাসে মেঘনা নদীতে নৌ-যানে ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে ২টি ডাকাতি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে ভৈরব থানার এস আই মতিউজ্জামান এর নেতৃত্বে মৌটুপি মঞ্জুরনগর মেঘনা নদীর পাড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের টের পেয়ে বাছির দৌড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ভৈরব নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।

এ বিষয়ে ভৈরব নৌ-থানার ওসি মোঃ তরিকুল ইসলাম তালুকদার জানান, বাছির একজন আন্তঃজেলা নৌ-ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ভৈরব নৌ-থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। নৌপথে ডাকাতি প্রতিরোধে পুলিশের এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com