বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

হোসেনপুরে ইভটিজিংয়ে বাঁধা দেয়ার জেরে বাড়িঘরে হামলা, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে ইভটিজিংয়ে বাঁধা দেয়ার জেরে বাড়িঘরে হামলা, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুরে ইভটিজিংয়ে বাঁধা দেয়ায় জেরে বাড়িঘরে হামলা ও সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার ( ১১ মে) দুপুরে উপজেলার পাগলা বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জানা যায়, প্রায়ই সাহেবের চর, চর-বিশ্বনাথপুর ও দক্ষিন পিতলগঞ্জ এলাকার বখাটেরা প্রতিদিন তারাবির নামাযের সময় পার্শবর্তী ধুলিহর গ্রামে নারী ও যুবতীদের ইভটিজিং করে আসছিলো। গত ৬ মে (বৃহস্পতিবার) এ নিয়ে এলাকার কয়েকজন প্রতিবাদ জানালে ৭মে (শুক্রবার) দুপুরে প্রায় ২ থেকে ৩ হাজার সন্ত্রাসী অস্ত্র নিয়ে বাড়িঘরসহ স্কুল- মসজিদে হামলা চালায়।
মানববন্ধনে বক্তারা জানায়, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামকে বার বার এ বিষয়ে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ গ্রহন করেনি বরং, তার নেতৃত্বেই হামলা হয়েছে বলে দাবি তাদের। এ ব্যাপারে ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছে এলাকাবাসী।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com