মঙ্গলবার (১১ মে) উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে হোসেনপুর উপজেলার ৬ টি ইউনিয়নে ও একটি পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা ৫০০ টাকা প্রতি জন এবং ভিজিএফ প্রতি কার্ডের বিপরীতে ৪৫০ টাকা বিতরণ করা হয়েছে।
এই বিতরণ কার্যে সহায়তা ও তদারকি করতে ৬টি ইউনিয়ন ও পৌরসভা পরিদর্শন করেন -উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ দায়িত্ব পালন করেছেন – সুষ্ঠ ভাবে বিতরণের সহযোগিতা করেছেন।