সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কুলিয়ারচরে মাদকাসক্ত নাতির দা এর কুপে নানি নিহত, আহত ২

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২০৯ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে মাদকাসক্ত নাতির দা এর কুপে নানি নিহত, আহত ২
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকাসক্ত আপন নাতি শাহিনের দা দিয়ে কুপিয়ে হত্য বৃদ্ধা আপন নানি বুদি বেগমকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় বুদি বেগমকে  বাঁচাতে গিয়ে স্থানীয় এক হুজুর ও পল্লী চিকিৎক সহ ২ জন আহত হয়েছে।
বুধবার (১২ মে) রাত ৮ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক (রঃ) মাজার শরীফ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নারী বুদি বেগম (৬০) এর গ্রামের বাড়ি উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর গ্রামে, নাতির নাম শাহিন (৩৩) বাড়ী পার্শবর্তী ছয়সূতী ইউনিয়নে । সে নিহত বুদি বেগমের মেয়ের গর্ভজাত সন্তান।
আর আহতরা একই ফরিদপুর গ্রামের স্থানীয় হুজুর এবং পল্লী চিকিৎসক অাতাউল্লাহ ও অপর জনের নাম আনিছুর রহমান। পরে আহতদেরকে  উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাওলানা আতাউল্লহর অবস্থা আশংকাজন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত বুদি ও তার নাতি শাহিন দুইজনই ওই মাজারের ভক্ত। বুদি বেগম প্রায়ই ওই মাজারে আসতেন এবং ঘটনার দিনও এসেছিলেন। পরে রাত ৮ টার দিকে তিনি মাজারের পশ্চিম পাশের আনিসুর রহমানের ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বুদির বেগমের উপর শাহিন হামলা চালায় এবং তাকে বটি দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকেন। এ সময় বুদি বেগমের চিৎকার শুনে মাজারে অবস্হানরত মওলানা  আতাউল্লাহ ও আনিসুর রহমান এগিয়ে এসে বুদি বেগমকে রক্ষার চেষ্টা করলে মাদকাসক্ত  শাহিন তাদেরকেও এলোপাথাড়ি কোপিয়ে পালিয়ে যার। এতে ঘটনাস্থলেই বুদির মৃত্যু হয়।
তবে এ ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়রা বলছেন শাহিন একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য নানির উপর আক্রমণ করে থাকতে পারে।  সে এর আগেও তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে।
ঘটনার সংবাদ পেয়ে ভৈরব সার্কেলের এএসপি ও কুলিয়ারচর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে রাত ১০ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেম ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহ্ আলম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com