বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

পাকুন্দিয়ায় ২৫০জনকে ঈদ উপহার দিয়েছেন সমাজসেবক বোরহান উদ্দিন

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ২৫০জনকে ঈদ উপহার দিয়েছেন সমাজসেবক বোরহান উদ্দিন

ঈদের আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৫০জনকে ঈদ উপহার দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সমাজসেবক মো. বোরহান উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে চরপাকুন্দিয়াস্থ নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে তিনি নিজের এলাকাবাসীকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী ও শার্ট প্রদান করেন।

এ সময় চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা পাটুয়াভাঙ্গা ইউপি সচিব মোবারক হোসেন রতন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জয়নাল আবেদন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ এবং জেলা কৃষকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিন বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মাঝেও ঈদের আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসীকে ঈদ উপহার দিয়েছি।

এছাড়াও আমি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে ব্যক্তিগত উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস, পিপিই, খাদ্য সামগ্রী বিতরণসহ পৌরসদরের জনবহুল এলাকায় হাত ধোয়ার বেসিন স্থাপন করে দিয়েছি।

তিনি সবসময় এলাকাবাসীর সাথে মিলেমিলে কাজ করবেন বলে আশা প্রকাশ করে সকলের দোয়া কামনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com