রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ মে, ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে
‘ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না’

ভারতীয় বাংলা জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’র নাটকে নোয়ার সঙ্গে প্রেম, বিয়ে সব হয়েছে কিয়ানের। কিন্তু একটি কাজ প্রকাশ্যে কিছুতেই করছেন না এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যম বলছে, দিব্যজ্যোতি নাকি প্রেম করছেন না! তাও আবার মায়ের নিষেধে।

 

ঘটনাটা কী? বৃহস্পতিবার (১৩ মে) ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ধারাবাহিক ‘ফেলনা’র অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। সেখানে ২০১৯ এর জনপ্রিয় গান ‘খোকা’-র ২টি লাইনে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে দিব্যজ্যোতিকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ‘আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না’ ভিডিওতে গাইছেন তিনি। ওই ফ্রেমে বন্দি অভিনেত্রীও। তিনি মন দিয়ে শুনেছেন দিব্যজ্যোতির গান। তার পরেই মন্তব্যে পরোপকারী বন্ধুর মতোই পরামর্শ, ‘বন্ধু! তুমি ভুলের রাজ্যে বাস করছ।’

সাদামাঠা এই পোস্টের বাইরেও কিন্তু অন্য গল্প আছে! দীর্ঘ দিন ধরেই এক সঙ্গে নিয়মিত শরীরচর্চা করেন ‘দেশের মাটি’-র ‘কিয়ান’ আর ‘ফেলনা’র ‘শ্রুতি’। কিন্তু কখনও তারা এক ফ্রেমে ধরা দেননি। সম্প্রতি সেই অঘটনও ঘটেছে। অভিনেতার কাঁধে মাথা রেখে পরম নিশ্চিন্তে ছবি তুলেছেন রোশনি। রিল ভিডিও জমিয়ে নেচেওছেন তারা।

যদিও কিছুদিন আগে দিব্যজ্যোতি এবং রোশনি বলেছিলেন, তারা একে অপরের ভাল বন্ধু। সেই সুবাদেই ছবি তোলা, রিল ভিডিও বানানো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com