রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

শ্রীলংকাকে হারিয়ে সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে
শ্রীলংকাকে হারিয়ে সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় টানা জিতে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলংকাকে দুই ম্যাচে ৩৩ ও ১০৩ রানে হারানোর মধ্য দিয়ে তামিম ইকবালরা ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে হটিয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যায়।

৯ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ইংল্যান্ড। ৬ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ পজিশনে রয়েছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

ওয়ানডে সুপার লিগের এ তালিকার ভিত্তিতেই ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে শীর্ষে থাকা দলগুলো। তবে বিশ্বকাপের আয়োজক হওয়ায় ভারত সুপার লিগের এ পয়েন্ট তালিকায় বিশেষ গুরুত্ব পাবে না। আয়োজক হিসেবে বিরাট কোহলিরা সরাসরি বিশ্বকাপ খেলবে।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ভর করে ৪৮ ওভারে ২৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১২৭ বলে ১০টি চারের সাহায্যে ১২৫ রান করেন মুশফিক। এছাড়া ৪১ রান করেন মাহমুদউল্লাহ। ২৫ রান করেন লিটন।

টার্গেট তাড়া করতে নেমে সাকিব আল হাসান ও মেহেদী হাসানদের স্পিনে বিভ্রান্ত হয়ে //রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। ২০ রান করেন পাথুম নিশাঙ্কা।

বাংলাদেশ দলের হয়ে মিরাজ নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com